২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডব্লিউআইপিও'র অফিস স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মেধাসম্পদ স্বত্ব (আইপি) সংশ্লিষ্ট সব কার্যক্রম সমন্বয়ে ঢাকায় একটি লিয়াজোঁ অফিস স্থাপনের জন্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 04:13 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মেধাসম্পদ স্বত্ব (আইপি) সংশ্লিষ্ট সব কার্যক্রম সমন্বয়ে ঢাকায় একটি লিয়াজোঁ অফিস স্থাপনের জন্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) প্রতি আহ্বান জানিয়েছেন। সফররত ডব্লিউআইপিও মহাপরিচালক ফ্রান্সিস গুররি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, মেধাসম্পদ স্বত্ব সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলোচনা করেন। আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার বর্তমান প্যাটেন্ট, ট্রেড মার্ক ও কপিরাইট অফিসের কার্যক্রম একীভূত করে একটি সমন্বিত জাতীয় আইপি অফিস প্রতিষ্ঠার জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে ডব্লিউআইপিও'র সহযোগিতা চান।" প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, মেধাসম্পদ ছাড় দেওয়ায় দেশের ওষুধ শিল্পের বিশাল অগ্রগতি অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থে ছাড়ের মেয়াদ আরো ১৫ বছর বৃদ্ধির অনুরোধ জানান। ২০১৫ সালে মেধাসম্পদ ছাড়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা। স