২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রাক চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:37 AM

Updated : 25 Aug 2022, 04:15 PM

চাঁদপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রাক চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিবাড়ী-হোসেন আইজি সড়কের তালতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিনের (১৭) বাড়ি উপজেলার দক্ষিণ মেহার ইউনিয়নের দেবকরা গ্রামে। সে স্থানীয় মেহের ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল বলে পুলিশ জািেনয়ছে। জসিমের বাবা তরিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কলেজে যাওয়ার সময় একটি ট্রাক জসিমকে ধাক্কা দেয়। এলাকাবাসী তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৫ ঘ.