নরসিংদী, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুনে ক্ষতিগ্রস্ত ইউনিটটি শিগগিরই চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার দুপুরে আগুন লেগে ২১০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
এছাড়া যান্ত্রিক ত্র"টির কারণে ৫৫ মেগাওয়াট ক্ষমতারও আরেকটি ইউনিট গত একমাস ধরে বন্ধ রয়েছে।
তবে ৯৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ কেন্দ্রের অপর চার ইউনিটে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত আছে।
সোমবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা ৩টার দিকে ৬ নম্বর ইউনিটের টারবাইনে হঠাৎ আগুন লাগে। এতে ইউনিটটির টারবাইন জেনারেটর বিকল হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
আগুনে ৬ নম্বর ইউনিটের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শিগগিরই এটি চালু করা সম্ভব নয় বলে ওই কর্মকর্তা জানান।
যান্ত্
bdnews24