চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
নিহত আব্দুর রহমান (৬) আরামবাগ মহল্লার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের আরামবাগ এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরামবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদগামী একটি ট্রাক রহমানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানায়, সে মারা গেছে।
লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২০৯ ঘ.
bdnews24