২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান শুরু

স্থানীয় সরকারের এক তৃতীয়াংশ পদে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন, নগর সরকার গঠনসহ ১৯ দফা দাবির সমর্থনে সোমবার দেশব্যাপী 'স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান' শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 06:11 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারের এক তৃতীয়াংশ পদে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন, নগর সরকার গঠনসহ ১৯ দফা দাবির সমর্থনে সোমবার দেশব্যাপী 'স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান' শুরু হয়েছে। গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দেশের ছয়টি বিভাগের ৩২টি জেলা ও ২৩টি উপজেলায় আগামী ২৫ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে 'স্বশাসিত স্থানীয় সরকার প্রচারাভিযান' এর কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্ব^য়কারী মহসিন আালী। তিনি জানান, আগামী মাসে ঢাকায় 'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন-২০১০ অনুষ্ঠিত হবে। তার অংশ হিসেবে সোমবার সাপ্তাহব্যাপী এ প্রচারাভিযান শুরু করা হয়েছে। ১৯ দফা দাবির মধ্যে আরও আছে- জাতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন, উপজেলা পরিষদ কার্যকর করা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব নির্দিষ্টকরণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন পরিকল্পনা নিয়ে জাতীয় পরিকল্পনা ও বাজেট প্রণয়ন, স্থানীয় সরকারের সব স্তরে জনপ্রিতিনিধিদের নেতৃত্ব নিশ্চিত করা, পার্বত্য আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক ব্যবস্থাকে স্থানীয় সরকার কাঠামোর সঙ্গে সমন্বয় করা ইত্যাদি। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এস এম আতীকুর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১২০৮ ঘ.