ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় দেওয়া অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে আগামী ৪ আগস্ট।
রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত হাকিম মো. ইসমাইল হেসেন এ তারিখ ধার্য করেন।
গত বৃহষ্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুদকের প্রসিকিউটিং বিভাগে এ অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক মো. নূর আহাম্মদ। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাও তিনি নিজে।
অভিযোগ পত্রে ১০ জনকে সাক্ষী করা হয়।
এ বছরের ১৩ জুন গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
স
bdnews24