২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরযান অপসারণ অভিযানের তৃতীয় দিনে ৬৩ মামলা

পুরান যাত্রীবাহী গাড়ি ও মালবাহবাহী মোটরযান অপসারণ অভিযানের তৃতীয় দিন রোববার ভ্রাম্যমাণ আদালত সারে চার ঘন্টায় ৬৩ টি মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুরান যাত্রীবাহী গাড়ি ও মালবাহবাহী মোটরযান অপসারণ অভিযানের তৃতীয় দিন রোববার ভ্রাম্যমাণ আদালত সারে চার ঘন্টায় ৬৩ টি মামলা করেছে। সেই সঙ্গে জরিমানা আদায় করেছে ৭৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ১টি মডেল আউট গাড়ি আটক ও ১১টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীতে ১৫টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এর মাধ্যমে ২০ বছরের বেশী পুরান যাত্রীবাহী এবং ২৫ বছরের বেশী পুরান মালবাহী মোটরযান অপসারণ অভিযান শুরু হয়। ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/২২০৬ঘ.