চট্টগ্রাম, জুলাই ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজ বদলে নারীদের অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
শনিবার চট্টগ্রাম ক্লাবে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বৈষম্য ঘুচিয়ে পিছিয়ে পড়া নারীদের সমাজ পরিবর্তনের অংশীদার হতে হবে। পরিবর্তনের যুগে নারীদের ঘরে আবদ্ধ হয়ে থাকলে চলবে না। নিজেদের সমস্য সমাধানে নারীদেরই অগ্রণী ভুমিকা নিতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সভাপতি দীপু মনি বলেন, উচ্চশিক্ষা এখন বাণিজ্যের মাধ্যম হয়ে পড়েছে। উচ্চশিক্ষায় যেন এই বাণিজ্যই প্রধান না হয় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, লেখাপড়া শিখে শুধু চাকরি ও অর্থ উপার্জন যেন প্রধান উদ্দেশ্য না হয়। অর্থ উপার্জনের চেয়ে জ্ঞানের আলো ও সত্যের অনুসন্ধান অনেক বেশী গুরুত্বপূর্ণ।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ প্রচলিত প্রথার বাইরে গিয়ে শিক্ষার্থীরা স্বাধীনতা, নারী অধিকার, বাল্যবিবাহ, নারী-পুরুষ ভেদাভেদসহ বিভিন্ন আধুনিক চিন্তা-চেতনার শিক্ষা পাচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
নগরীর দামপাড়ায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা দরিদ্র, গ্রামীণ ও শরণার্থী সমাজের মেয়েরা পড়াশুনা করছে।
যুক্তরাষ্ট্রের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশন (এইউডব্লিউএসএফ) এর পরিকল্পনা ও অর্থায়নে এটি পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক ক্যাথি
bdnews24