গাইবান্ধা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার শিল্পপাড়ার একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ডা. কাজী শাহাদৎ হোসেনসহ তিনজন আহত হয়েছেন।
শাহাদৎ হোসেনেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত গৃহকর্ত্রী শামসুন্নহার বেগম ও এলাকার দোকানদার জালাল উদ্দীনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙে ঘরে ঢোকে।
তারা সাত ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় একলাখ টাকা, দুইটি মোবাইল ফোন সেট নিয়ে।
তাদের বাধা দিলে গৃহকর্ত্রী শামসুন্নহারকে আহত করে। পালানোর সময় চিৎকার দিলে বাড়ির সামনের দোকানদার জালাল উদ্দীনকেও আহত করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
শামসুন্নহার অভিযোগ করেন, গত ১০ জুলাই রাতে বাসার কলাপসিপল গেটের তালা ভেঙে তার ছেলের মোটরসাইকেল চুরি করে। থানায় অভিযোগ হলেও পুলিশী তৎপড়তা না থাকায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৪ ঘ.
bdnews24