২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত ও নেপালকে বন্দর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে'

ভারত ও নেপালকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

মানিকগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও নেপালকে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, "এতে দুই দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।" শনিবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, যানবাহন পারাপার নির্বিঘ