রাজশাহী, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারা এলাকার সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে ঢাকার সাভারে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বাগমারা থানা পুলিশ সাভারের আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাকে বাগমারা থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
গ্রেপ্তারকৃত আবুল হোসেন ওরফে আবুল মেম্বারের (৩৮) বাড়ি বাগমারা উপজেলার রায়াপুর গ্রামে। তিনি জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও নির্যাতনের মামলার ৩৩ বছর সাজাপ্রাপ্ত আসামি।
বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি স
bdnews24