২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে ৫১ ভুয়া পরীক্ষার্থী আটক

মহাখালীতে ভুয়া ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ৫১ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 10:09 PM

Updated : 25 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালীতে ভুয়া ভর্তি পরীক্ষা দেওয়ার সময় ৫১ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। গুলশান থানায় তিনটি মামলা করে তাদের থানায় হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৬ জন মহিলা রয়েছেন। মহাখালীতে অবস্থিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি' এর ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর পরিচয় সনাক্ত করার সময় এই ভুয়া পরীক্ষার্থীরা ধরা পড়েন। গুলশান থানার ওসি মোঃ কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাখালীর এই প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষায় ছবি পাল্টে পরীক্ষা দেওয়ার সময় কর্তৃপক্ষ ৫১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনটি হল থেকে তাদের আটক করা হয়। এ কারণে তিনটি আলাদা মামলা করা হয়েছে। রাতেই প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তিনটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫০ ঘ.