ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, "এজন্য শীগগিরই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এই কমিটিই ঠিক করবে কীভাবে সংবিধান সংশোধন করা হবে।"
শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কথা জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ব্যাংকুয়েট হলে এ বৈঠক হয়।
বিকেল ৫টা ১০মিনিটে গণভবনে শুরু হওয়া এ বৈঠকে কার্যনির্বাহী সংসদের ৭৩ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
রাত প্রায় ১০টা পর্যন্ত চলা বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সভাপতিমণ্ডলীর সদস্য, বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকও বৈঠকে উপস্থিত ছিলেন।
হাসিনা বলেন, "৭৫ সালের পরে আর্মি ডিকটেটররা ক্ষমতায় এসে সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, সংবিধানের মূল চেতনা ধ্বংস করেছে। সেখান থেকে আমরা ফিরে আসতে চাই মূল চেতনাবাহী সংবিধানে। এজন্যই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রধানমন্ত্রী বলেন, আগে বাংলাদেশকে বলা হতো জঙ্গির দেশ। এখন বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গণে গণতন্ত্র, খাদ্য নিরাপত্তা ও সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে একটি মডেল।
তিনি বলেন, আওয়ামী লীগের লক্ষ্য একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা। সেজন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
২০০৭ সালের ১৬ জুলাই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়া হাসিনা বলেন, "সব বাধা বিঘ
bdnews24