২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ২১ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার

সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার সাতক্ষীরায় জামায়াত ও শিবিরের ২১ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

সাতক্ষীরা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার সাতক্ষীরায় জামায়াত ও শিবিরের ২১ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এর মধ্যে ভোরে জেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে সাতজন এবং সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয় থেকে ১৪ জনকে আটক করা হয়। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের পর এ নিয়ে জামায়াত ও শিবিরের ৩১ নোতকর্মীকে আটক করা হলো। সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, আটকদের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন তৎপরতার অভিযোগ আনা হয়েছে। তারা মিছিল-সমাবেশ করেছে, দেওয়ালে সরকার বিরোধী পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ রয়েছে। সকালে আটক করা হয়- সদর উপজেলার আগরদাড়ি গ্রামের আকরামুজ্জামান (৪৫), সাব্বির হোসেন (২৫), তার ভাই নাঈম সিদ্দিকী (২০), বৈকারি গ্রামের হাসানুজ্জামান (৩২), কালিয়ানী গ্রামের সফিকুল ইসলাম (৪৫), আব্দুল কাদের (৪০) এবং ছয়ঘরিয়া গ্রামের ইসরাফিল হোসেন সরদারকে (৪৫)। এরপর সাতক্ষীরা মুখ্য বিচার বিভাগীয় হাকিম এস এম সামছুল আরেফিনের আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা আরো জানান, সন্ধ্যায় শহরের মুন্সিপাড়ায় জেলা জামায়াত কার্যালয় থেকে জামায়াত ও শিবিরের আরো ১৪ নেতাকর্মীকে আটক করা হয়। এরা হলেন, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, সুলতান আলি, আবুল কালাম, আহাদ আলি, শাহিনুর রহমান, আমির আলী, মাহবুবার রহমান, আবদার রহমান, শাহজাহান আলী, মো. আব্দুল্লাহ, আব্দুস সবুর, নুরুল হক ও আব্দুল মমিন। আটক সবাই জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে পুলিশ কর্মকর্তা জানান। জাময়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের পর গত ৩০ জুন জেলার কলারোয়া থেকে আটজন এবং ৯ জুলাই শহর থেকে দুইজনকে আটক করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.