২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মওদুদীবাদী লেখকদের বই পাঠাগার থেকে সরানো হয়েছে'

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ও মওদুদীবাদী লেখকদের বই মসজিদ পাঠাগার থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ও মওদুদীবাদী লেখকদের বই মসজিদ পাঠাগার থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বৃহস্পতিবার সংসদে এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শাহজাহান মিয়া বলেন, মসজিদ পাঠাগার স্থাপন (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত মসজিদ পাঠাগারের জন্য যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ও মওদুদীবাদী লেখকদের বই কেনা সম্পূর্ণভাবে পরিহার করা হয়েছে। তিনি বলেন, "এরপরও কোনো মসজিদ পাঠাগারে যদি এ ধরনের বই থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়- তাহলে সঙ্গে সঙ্গে পাঠাগার থেকে এসব পুস্তক প্রত্যাহার বা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।" জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত পাকিস্তানের ইসলামপন্থী লেখক আবুল আ'লা মওদুদী রচিত শতাধিক বই রয়েছে। মওদুদী ও তাকে অনুসরণ করে লেখা বই মসজিদ পাঠাগারে রাখা হয় বিগত বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/