রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) এবার পাসের হারে রেকর্ড হয়েছে।
শতকরা ৭৫ দশমিক ৪৩ ভাগ পাসের হার নিয়ে এই বোর্ড এবার দ্বিতীয় স্থানে রয়েছে। গত বছরের চেয়ে পাসের হার বেড়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৬০২ জন। গত বছর পেয়েছিল দুই হাজার ২২৯ জন।
বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ১৯৬২ সালে রাজশাহী শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবারের সাফল্য অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
এ সময় বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বোর্ডে পাসের হার ২০০৯ সালে ছিল ৭০ দশমিক ৪৭, ২০০৮ সালে ৭১ দশমিক ৮৭, ২০০৭ সালে ৬১ দশমিক ৮৯, ২০০৬ সালে ৫৬ দশমিক ৭৬, ২০০৫ সালে ৬৫ দশমিক ৯৩ এবং ২০০৪ সালে ৪৫ দশমিক ২৩ শতাংশ।
এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২০০৯ সালে দুই হাজার ২২৯, ২০০৮ সালে তিন হাজার ৩৯৯, ২০০৭ সালে এক হাজার ৮১৮, ২০০৬ সালে দুই হাজার ৩৫, ২০০৫ সালে এক হাজার ১৭৭ এবং ২০০৪ সালে ৬৭০ জন শিক্ষার্থী।
এবার কেউ পাস করেনি এমন কলেজ রয়েছে মাত্র তিনটি। এ তিনটি কলেজ হল-রাজশাহীর বাগমারার হালগ্রাম বিষ্ণুপুর কলেজ, নওগাঁ জেলার ডাংগুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ এবং পাবনার মীর রওশন আলী কলেজ।
২০০৯ সালে এ সংখ্যা ছিল চার। বিগত সাত বছরে ২০০৪ সালে সর্বোচ্চ ৪৩টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ছিল।
এবার ১২টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ সংখ্যা গত বছরের দ্বিগুণ।
জিপিএ-৫ প্রাপ্ত কলেজের সংখ্যাও এবার বেড়েছে। এ বছর ৪৩৫টি কলেজ থেকে শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। ২০০৯ সালে ২৪৯, ২০০৮ সালে ৩৯৪, ২০০৭ সালে ২১২, ২০০৬ সালে ২২৭, ২০০৫ সালে ১৪০ এবং ২০০৪ সালে ৮৮টি কলেজ থেকে শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছিল।
এবার বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ৭৩৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৮২ হাজার ১৭৪ জন। উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৯৮৭ জন।
৬৩৩টি কলেজের ১৬৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬১ জন পরীক্ষার্থী বহি
bdnews24