২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমপুর সীমান্তে বিএসএফের গুলি, কৃষক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর সীমান্তেবৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষক গুরুতর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 08:08 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর সীমান্তেবৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষক গুরুতর আহত হয়েছে। আহত কৃষকের নাম আনতু চৌধুরী (৩৫)। তার বাড়ি সীমান্তবর্তী আজমপুর গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সালেহ আহমেদ জানান, কৃষক আনতু চৌধুরী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর সীমান্তে জমিতে কাজ করছিল। এ সময় বিএসএফ বীনা উস্কানিতে আনতু চৌধুরীকে লক্ষ করে পরপর ৫টি গুলি করে। এর মধ্যে ৩ টি গুলি তার গায়ে লাগে। গুরুতর অবস্থায় আনতু চৌধুরীকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪০২ ঘ.