ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'এক মাসের মধ্যেই স্বাস্থ্য নীতি চূড়ান্ত করে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রীকে প্রধান করে ১৩ সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
বুধবার স্বাস্থ্য নীতি প্রণয়ন জাতীয় কমিটির প্রথম বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী।
তিনি সাংবাদিকদের বলেন, "অতি শীঘ্রই স্বাস্থ্য নীতি মানুষের সামনে প্রকাশের চেষ্টা করছি। দু'এক মাসের মধ্যে এর পূর্ণাঙ্গ কাজ শেষ করে তা মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে। কবিনেট এটি অনুমোদন করলে চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পাঠানো হবে।"
বৈঠকে খসড়া স্বাস্থ্য নীতির ওপর বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের দেওয়া মতামত সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের এ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।
এই কমিটি খসড়া স্বাস্থ্য নীতির ওপর বিভাগীয় পর্যায়ের তিনটি অবশিষ্ট ওয়ার্কশপ (রাজশাহী, সিলেট ও রংপুর) আয়োজন করবে। এসব ওয়ার্কশপের মতামতসহ এ পর্যন্ত প্রাপ্ত মতামতগুলো জাতীয় কমিটির কাছে উপস্থাপন করবে।
রুহুল হক বলেন, প্রস্তাবিত এ স্বাস্থ্য নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। জাতীয় স্বাস্থ্য নীতি বাস্তবায়নে সব শ্রেণী-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির , সাংসদ মোহাম্মদ আমানুল
bdnews24