২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ রাইফেলস (সংশোধন) আইন সংসদে উত্থাপন

বিশেষ আদালতে মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বুধবার সংসদে 'বাংলাদেশ রাইফেলস (সংশোধন) আইন-২০১০ উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ আদালতে মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বুধবার সংসদে 'বাংলাদেশ রাইফেলস (সংশোধন) আইন-২০১০ উত্থাপিত হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে রাতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই বিলটি উত্থাপন করেন। বাংলাদেশ রাইফেলস অর্ডার-১৯৭২ সংশোধন করে নতুন আইনে বিশেষ আদালতে বিডিআরের বিচার ব্যবস্থায় কিছুটা সংশোধন আনা হয়েছে। এতে বিডিআর আইনের অনুচ্ছেদ ২ (১) এর জে ধারা ও অনুচ্ছেদ ১০-এ ধারায় পরিবর্তন আনা হয়। বিদ্যমান আইনে বিডিআরের যেকোন অপরাধের বিচার বিশেষ আদালতে মহাপরিচালকের সভাপতিত্বে হয়ে থাকে। পিলখানায় বিডিআর বিদ্রোহের বিচারে ৬টি বিশেষ আদালতে হচ্ছে। কিন্তু বিদ্যমান আইনের ২(১) (জে) ধারা অনুযায়ী মহাপরিচালককে প্রত্যেক আদালতে বিচারকের দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। সংশোধিত আইনে মহাপরিচালক বিডিআর'র পরিচালক পদমর্যাদার যে কাউকে আদালতের প্রধান হিসাবে নিযুক্ত করতে পারবেন। এতে বিচারকাজ দ্রুত ও সহজ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/এইচএ/২৩০৬ ঘ.