২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীরা গুলি করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 01:48 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীরা গুলি করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। মঙ্গলবার দুপুরে মিরপুর-১১ সংলগ্ন চলন্তিকা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত আতিকুর রহমান (৩৪) ও এরফান মোল্লাকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিকুর রহমান মিরপুর-৭ এ অবস্থিত তিষা টিম্বার অ্যান্ড স মিল এর ব্যবস্থাপক। হাসপাতালে আতিকুর রহমান সাংবাদিকদের জানান, মিরপুর এগারো নম্বরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা তুলে নিজ প্রতিষ্ঠানে ফিরছিলেন তিনি। মালিকের শ্যালক এরফান মোল্লা এ সময় তার সঙ্গে ছিলেন। তাদের রিক্সা চলন্তিকা ক্লাবের সামনে পৌঁছলে তিনটি মটর সাইকেলে করে আসা ৬/৭জন ছিনতাইকারী তাদের ঘিরে ফেলে। ছিনতাইকারীরা দুজনকে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পল্লবী থানার উপ-পরিদর্শক আব্দুর রশীদ জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২১৪৫ ঘ.