২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ১৩ শিবির নেতাকর্মীর রিমান্ড

নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

নরসিংদী, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার ব্রাহ্মন্দী এলাকার গাবতলী জামেয়া কাশেমিয়া মাদ্রাসার ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলি ও জিহাদি বইসহ এদের গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার পুলিশ তাদের সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে নরসিংদীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত দুদিনের অনুমতি দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃত শিবির নেতাকর্মীরা হলেন- নরসিংদী শহর শাখার সভাপতি ওমর ফারুক (২৪), অর্থ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম (২০), কর্মী তাওহিদুল ইসলাম (তারেক) (২২), জহিরুল হক (২২), ফারুক মিয়া (২১), ফজল মাহমুদ (১৮), ফোরকান হোসেন (১৯), আসাদুল হক (২৩), জাহিদ হাসান (১৮), আমিনুল ইসলাম (২২), আনিছুজ্জামান (১৮), বাহাউদ্দিন (২০) ও মোরশেদ আলম (২১)। এসআই আনোয়ার জানান, এরা গাবতলী জামিয়া কাশেমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.