ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনে মা ও দুই শিশুর আত্মহত্যা প্ররোচনা মামলায় রাশিদুল কবির ও তার দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুই দিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম কণিকা বিশ্বাস এ আদেশ দেন।
দুই দফায় নয়দিন পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে দুপুরে আদালতে হাজির করা হয়।
পরে এ মামলায় তাদের রিমান্ড বাতিলের আবেদন এবং জামিন আবেদন নাকচ করে দেন বিচারক।
এ মামলায় সোমবার রাশিদুলের মা নূর বানু ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে বয়স এবং অসুস্থতার বিবেচনায় জামিন পান।
দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবিরের পুত্রবধূ রিতা (৪০), নাতি ইশরাক কবীর পাবন (১৩) এবং নাতনি রাইসা রাশমিন পায়েল (১১) গত ১০ জুন ঘুমের ওষুধ খেয়ে পূর্ব জুরাইনের আলমবাগের ২২৯ নম্বর বাড়িতে আত
bdnews24