২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সীমান্তে বিএসএফের গুলি

সাতক্ষীরায় কাকডাঙ্গা ও বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে ৮ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 01:51 PM

সাতক্ষীরা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় কাকডাঙ্গা ও বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে ৮ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে বিডিআর জানিয়েছে। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা শূন্য লাইনের ৮০০ গজ অভ্যন্তরে মেইন পিলার ১৩, সাবপিলার ৩ এর কাছে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। তিনি জানান, বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা রাত ২ টা ২০ মিনিটে শূন্য লাইনের ১৫০ গজ অভ্যন্তরে মেইন পিলার ৭, সাবপিলার ৭ এর কাছে পরপর ৩ রাউন্ড গুলি ছোড়ে। বিডিআর কর্মকর্তা আরও জানান, পৃথক এই গুলির ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিনা উস্কানিতে সীমান্তে কেন এই গুলি ছোড়া হয়েছে বিডিআর তা জানতে চেয়ে বিএসএফের কাছে পত্র পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০৪ ঘ.