২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মামলায় এ্যানির জামিন নামঞ্জুর

বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সোমবার দুপুর সোয়া ১ টার দিকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ্যানিকে চার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় কোন মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চাওয়া হয়নি। আদালতে তাকে এজলাসে না তুলে কোর্ট হাজতে রাখা হয়। আদালতের অনুমতি নিয়ে তার পক্ষে দশ জন আইনজীবী কোর্ট হাজতে দেখা করতে যান। এদিকে ২৭ জুন বিএনপির হরতালের সময় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাংচুর, জানালার কাঁচ ভাংচুর ও ওই হাসপাতালের একজন কর্মকর্তাকে আহত করার মামলায় তাকে জামিন দেওয়া হয়। এ মামলায় এ্যানি, বিএনপি নেতা মীর সরাফত আলী সপুসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করা হয়। এ মামলাটিতে এজাহারভুক্ত সবাই জামিনে রয়েছেন বলে আদালত সহ-আসামির শর্তে এ্যানির জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা শুনানিতে বলেন, পুলিশের ভাষ্য ও মামলার কাগজপত্র অনুয়ায়ী এ্যানিকে গ্রেপ্তার করা হয় ২৭ জুন হরতাল চলাকালে সকাল ৮ টায়। কিন্তু সকাল ৯ টা, ৯টা ২০ মিনিট, ১০টা এবং সোয়া ১০ টার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় এ্যানি ওই সব ঘটনাস্থলে সশরীরে উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়। এতেই বুঝা যায় এসব মামলা আসলে বানানো। অভিযুক্তদের বিরুদ্ধে অপর মামলাগুলির মধ্যে রয়েছে পুলিশের উপর হামলা,তাদের কতর্ব্যকাজে বাধা দান, পুলিশসহ বিভিন্ন লোকজনকে আহত করা, চাঁদাবাজি ও চুরি। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন ,তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এ্যনিকে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এনজিওপ্লাষ্টি করা হয়েছে। পুলিশই তার উপর নির্দয়ভাবে হামলা করে মারাত