২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌধুরী আলমের বাসভবনে খালেদা

৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রমনা থানা বিএনপি সভাপতি চৌধুরী আলমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সোমবার তার খিলগাঁওয়ের বাসভবনে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

ঢাকা, জুলাই ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রমনা থানা বিএনপি সভাপতি চৌধুরী আলমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সোমবার তার খিলগাঁওয়ের বাসভবনে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। খালেদা জিয়া বিকালে চৌধুরী আলমের স্ত্রীসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা দেন। গত ২৫ জুন চৌধুরী আলমকে ফার্মগেটের মেট্রো গার্ডেনের সামনে গাড়ি থেকে চালককে নামিয়ে দিয়ে গাড়িসহ তাকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায় বলে বিএনপি অভিযোগ করছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবিলম্বে চৌধুরী আলমকে আদালতে হাজির ও তার মুক্তির দাবিতে মহানগর বিএনপি দুই দফা বিক্ষোভ কর্মসূচিও পালন করে। পুলিশ বলছে, তারা চৌধুরী আলমকে গ্রেপ্তার করেনি। অন্য কোনো বাহিনী করে থাকতে পারে। ১৯৯৫ সাল থেকে চৌধুরী আলম ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। সাদেক হোসেন খোকা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, যুব দলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকনসহ ওয়ার্ড কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৫ ঘ.