২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে গাড়ি চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর মিরপুরে পল্লবীতে গাড়ি চাপা পড়ে মো. আব্দুল বাকী মিয়া (৭৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 01:46 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে পল্লবীতে গাড়ি চাপা পড়ে মো. আব্দুল বাকী মিয়া (৭৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় বাকী মিয়াকে চাপা দেয় একটি ম্যাক্সি গাড়ি। এ ঘটনায় ম্যাক্সি চালক ও তার সহযোগীকে আসামি করে মামলা দায়ের করা হবে।" ওসি জানান, ম্যাক্সির চালক ও সহযোগী পালিয়ে গেছে। ওসি জানান, বাকী মিয়ার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী মিয়া মিরপুর পল্লবীর সি ব্লকের ২/সি রোডের ৮০২ নং বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৭৫১ ঘ.