জামালপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার নরুন্দি ইউনিয়নের চক কল্যাণ গ্রামে রোববার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত শিপন (২৩) নরুন্দি ইউনিয়নের মাছপাড়া গ্রামের ইউসুফ ওরফে বাদশার ছেলে।
জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শিপন রোববার বিকালে বৃষ্টির সময় চক কল্যাণ গ্রামের মোস্তফার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন।
তিনি বলেন, তখন চোর সন্দেহে ওই বাড়ির লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩২ ঘ.
bdnews24