ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আলী সরকারকে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। এরআগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ওই দেশে রাষ্ট্রদূত নিয়োগের জন্য মনোনীত করা হয়।
মোহাম্মদ আলী সরকার প্রাক্তন রাষ্ট্রদূত মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই পেশাদার কূটনীতিক ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালে চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে এবং ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে কাজ করেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে
bdnews24