২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ করে কেউ ছাড় পাবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হুশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধ করে কেউ ছাড় পাবেন না, সে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা যেই দলেরই হোন না কেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

ঝিনাইদহ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হুশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধ করে কেউ ছাড় পাবেন না, সে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা যেই দলেরই হোন না কেন। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সার্কিট হাউজে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই হুশিয়ারি দেন। তিনি বলেন, সরকার গণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে। অতীতের সরকারের ন্যায় হিংসার রাজনীতি এ সরকার করছে না। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর হস্তক্ষেপ করছে না। তারা স্বাধীনভাবে কাজ করছে। আইন শৃঙ্খলার কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রমা রানী রায়। সভায় বক্তব্য রাখেন সাংসদ আব্দুল হাই, সাংসদ সফিকুল ইসলাম, সাংসদ আব্দুল মান্নান, সাংসদ শফিকুল ইসলাম খান, সাংসদ নূরজাহান বেগম ও খুলনা রেঞ্জের ডিআইজি শেখ হেমায়েত হোসেন প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৫ ঘ.