মুন্সীগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি গোয়ালগাঁও গ্রামে শনিবার দুপুরে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
নিহত মনির হোসেন (৬০) গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা।
আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সমর্থক আক্তার গ্র"প ও বিএনপি সমর্থক ইসমাইল গ্র"পের মধ্যে দুপুরে সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষের লাটিপেটায় গুরুতর আহত আক্তার গ্র"পের মনিরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত এড়াতে স্বজনরা হাসপাতাল থেকে লাশ নিয়ে দ্রুত চলে আসেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগের মারামারির একটি ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শালিস বসে। শালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭১০ ঘ.
bdnews24