২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে জামায়াতের ২ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকা থেকে জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 12:23 PM

Updated : 25 Aug 2022, 01:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকা থেকে জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পৌর এলাকার মাঝিকারা এলাকা থেকে তাদের আটক করা হয় বরে জানিয়েছে পুলিশ। এরা হলেন- নবীনগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শাখার আমির খোরশেদুল আলম খোকন ও ইসলামী ব্যাংকের কর্মচারী আব্দুল আল বাকী। নবীনগর থানার ওসি রূপক সাহা সাংবাদিকদের জানান, গোপন বৈঠকের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.