২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 06:19 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

সুনামগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছে। উপজেলা সদরের কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতদের আটজনকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাল্লা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ রোড এলাকায় দোকান নিয়ে স্থানীয় হাবিব মিয়া ও ইছাক মিয়া'র মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে দুপুরে দু'পক্ষ দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গেলে সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও শিমুল মোহন্ত, কনস্টেবল মারফত মিয়া আহত হন। দৈনিক সংবাদ পত্রিকার শাল্লা প্রতিনিধি পিসি দাশ পীযুষও ইটের আঘাতে আহত হন। সংঘর্ষ চলাকালীন কলেজ রোড এলাকার চারটি গাড়ী ভাংচুর হয় বলে জানান ওসি আনোয়ার। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৫৫ ঘ.