২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

ঢাকা, জুলাই ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত নটায় এ বৈঠক শুরু হয়ে তা চলে প্রায় এক ঘন্টা। দলের সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়েছে, সে বিষয়ে কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান,গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান,আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান আরো বলেন, ''৭ জুলাই মানববন্ধন কর্মসূচিতে পুলিশি বাধা ও সরকারি দলের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়েছে বৈঠকে। এছাড়া দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।'' বিএনপি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ১ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩১২ ঘ.