ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিবার্য কারণে শুক্রবারের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সারাদেশে মোট ১ লক্ষ ৩২ হাজার পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র দপ্তর কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি আরও বলেন, "পরীক্ষার নতুন সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসআইএম/এসএএ/২২২৬ঘ.
bdnews24