২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের আক্রমণে আরেকজন নিহত

সুন্দরবানের সাতক্ষীরা রেঞ্জে আবারো বাঘের আক্রমণে একজন নিহত হয়েছে। এ নিয়ে গত তিনদিনে তিনজনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 01:31 PM

সাতক্ষীরা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবানের সাতক্ষীরা রেঞ্জে আবারো বাঘের আক্রমণে একজন নিহত হয়েছে। এ নিয়ে গত তিনদিনে তিনজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার সুন্দরবনের তেলাকাটা এলাকায় মালঞ্চ নদীর পূর্বপাড়ে ইমান আলী গাজী (৫২) নামের এই জেলে বাঘের কবলে পড়ে বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মাসুদ হোসেন। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কুলতলি গ্রামে। বন কর্মকর্তা মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ জুলাই ইমান আলীসহ কয়েকজন জেলে কাঁকড়া আহরণের জন্য বনে যাওয়ার পাস নেন। বৃহস্পতিবার সকালে মালঞ্চ নদীতে কাঁকড়া ধরার সময় বাঘের মুখে পড়েন ইমান আলী। এরপর বনবিভাগের সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ইমানকে উদ্ধারের জন্য বনে অভিযান চালায়। মঙ্গলবার মালঞ্চ নদীর শাখা রামেশ্বর খাল পাড় থেকে শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের ইসমাইল হোসেন গাজীর (১৫) লাশ উদ্ধার করা হয়। পরদিন সকালে একই স্থান থেকে ইসমাইলের বাবা নওশের আলী গাজীর (৬২) লাশ উদ্ধার করে বনবিভাগের কর্মীরা। বাবা ও ছেলে দুজনই বাঘের আক্রমণে নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১০ ঘ.