২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে এক মাছ ব্যবসায়ী বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 01:33 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে এক মাছ ব্যবসায়ী বৃহস্পতিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম অজিত দাস (৪২)। তার বাড়ি মুন্সীগঞ্জে। অজিত দাসের ফুপাতো ভাই আনন্দ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অজিত প্রতিদিন ঢাকার যাত্রাবাড়ির মাছের আড়ত থেকে মাছ কিনে মুন্সিগঞ্জের শ্রীপুনগরে নিয়ে ফেরী করে বিক্রি করেন। তিনি আরো জানান, ভোরে মাছ কিনে বাসে করে শ্রীপুর যাওয়ার সময় মাওয়া ফেরীঘাটে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে ২টার দিকে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮২৮ঘ.