২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নছিমন চাপায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নছিমন চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 08:45 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

গোপালগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নছিমন চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে কোটালীপাড়া তহশীল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া (৭) স্থানীয় কমলকুঁড়ি স্কুলের প্লে গ্র"পের ছাত্রী। তার বাবার নাম তোতা মিয়া। কোটালীপাড়া থানার ওসি ফেরদৌস ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন চাপায় ঘটনাস্থলে লামিয়ার মৃত্যু হয়। নসিমনটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৪১ ঘ.