২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফ'র গুলিতে নিহত যুবকের লাশ ফেরত

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ইউনুচ আলীর (৩০) লাশ বিডিআরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

সাতক্ষীরা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ইউনুচ আলীর (৩০) লাশ বিডিআরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গত ২ জুলাই বিএসএফের গুলিতে নিহত হয় ইউনুচ আলী। পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার সীমান্ত নদী কালিন্দির হেঙ্গলগঞ্জ নামক এলাকায় বিএসএফ সদস্যরা বিডিআর ও কালিগঞ্জ থানা পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করে। ইউনুচ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের আনছার আলী ঢালীর ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, ২ জুলাই রাতে ইউনুচ আলীসহ কয়েকজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে নৌকাযোগে কালিন্দি নদী দিয়ে অবৈধ পথে ভারতে যায়। সেখানে দক্ষিণ হেঙ্গলগঞ্জ এলাকায় বিএসএফ এর টহলদল তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় অন্যরা নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে পৌঁছালেও গুলিবিদ্ধ ইউনুচ আলী নদীতে পড়ে যায়। সেখান থেকে তার লাশ বিএসএফ নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৭ঘ.