২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ছাত্রলীগে সংঘর্ষে আহত ৮

আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 05:17 AM

Updated : 25 Aug 2022, 01:34 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান তুহিনের সমর্থক এবং পদবঞ্চিত মাহাবুব, খসরু ও গাফ্ফার ও শেখ শাহানূর আলম কেরামতের সমর্থকদের মধ্যে এ সংঘাত হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবনও ভাংচুর করে। এ সময় তারা ছয় রাউন্ড গুলি ছোড়ে। আহতদের ইবি মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/১৩২৩ঘ.