ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের মুক্তাগাছায় জামায়া'তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)'র সঙ্গে বন্দুক যুদ্ধের পর অস্ত্র উদ্ধার মামলায় দুই জেএমবি সদস্যকে ৩৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডিতরা হলেন- জেএমবি সদস্য চাঁন মিয়া ও মাসুদ ওরফে আবদুর রউফ।
বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
রায় দেওয়ার সময় তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে এ মামলার অপর আসামি জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় তাকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রায়ে বলা হয়, অস্ত্র রাখার দায়ে দণ্ডিতদের ৩০বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হলেও দুই শাস্তি একযোগে চলবে বলে রায় কার্যকর হবে ৩০ বছরের।
এ সাজার মেয়াদ থেকে হাজতকালীন সময় বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
মামলা ও রায়ের বিবরণে জানা যায়, শায়খ আবদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদরদপ্তরের একটি টীম এবং ময়মনসিংহের র্যাব ৯ এর একটি টীম যৌথভাবে ২০০৬ সালের ৬ মার্চ রাত চারটায় ময়মনসিংহ শহরের রামকৃষ্ঞ মিশন রোডের সেকেন্দারের বাড়িতে অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের
bdnews24