২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

সাতক্ষীরা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে সুন্দরবনের রামেশ্বর খাল থেকে ছেলের এবং বুধবার সকালে বনের ওই এলাকায় বনের ভেতর থেকে বাবার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের কর্মকর্তা মাসুদ হোসেন। নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের নওশেদ আলী গাজী (৬২) ও তার ছেলে ইসমাইল হোসেন গাজী (১৫)। কদমতলা স্টেশন কর্মকর্তা মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে বনবিভাগের অনুমতি নিয়ে নওশেদ গাজী ও তার ছেলে ইসমাইল বনের ভেতরে কাঁকড়া আহরণের জন্য যায়। বিকালে অন্য জেলেরা সুন্দরবনের মালঞ্চ নদীর শাখা রামেশ্বর খাল পাড়ে ইসমাইলের লাশ পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেয়। সন্ধ্যায় বনবিভাগের কর্মকর্তারা ইসমাইলের লাশ উদ্ধার করে। মাসুদ হোসেন জানান, বুধবার সকালে গ্রামবাসীদের সহায়তায় বনবিভাগের কর্মীরা নওশেদ গাজীর লাশ উদ্ধার করে। দুজনের লাশ পবিারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৯১৮ ঘ.