২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ১৫

কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় অস্ত্রসহ ১৫ জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

কুষ্টিয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় অস্ত্রসহ ১৫ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। উদ্ধার করা হয় তিনটি এলজি, ১৪ রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কর্মকর্তা মেজর জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে র‌্যাবের একটি দল নদীতে বিভিন্ন নৌকায় তল্লাশি চালিয়ে এদের আটক ও অস্ত্র উদ্ধার করে। আটকৃতরা হলেন- গোলাম উজির আলী, সরোয়ার হামিদ, হাবিল সর্দার, মজিরুল, শহিদ, বাবু মিয়া, বাবু, পাবন সর্দার, নিয়ামত, বিদ্যুৎ হোসেন, মিজানুর, আহাদ প্রামানিক, কুদ্দুস, মজনু ও আনোয়ার হোসেন। এদের বাড়ি কুষ্টিয়া, পাবনা ও নাটোরে। তারা পদ্মা নদী ও আশপাশের চর এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো বলে জানান র‌্যাব কর্মকর্তা। তিনি জানান, আটককৃতদের র‌্যাব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে তাদেরকে থানায় সোপর্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৪৩ ঘ.