২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

গোপালগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মুকসুদপুর উপজেলার রাঘদী ব্রীজ ঢালে বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি চক্রবর্তী (৬৫) ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের হীরা লাল চক্রবর্তীর স্ত্রী। মুকসুদপুরের সিন্ধিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আসিম কুমার সিকদার জানান, রাঘদী ব্রিজ ঢালে ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা এবং গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী মনোরমা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনোরমা পরিবহণের যাত্রি শান্তি ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের গোপালগঞ্জ, ফরিদপুর,মাদারীপুর, রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনোরমা পরিবহনের চালক মুরাদ শেখের (২৭) অবস্থা আশংকাজনক। ভাঙ্গা হাই ওয়ে পুলিশ বাস দুটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৩ঘ.