২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় চিকিৎসক নিহত

নগরীর কাস্টমস মোড়ে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় এক মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 07:04 PM

Updated : 25 Aug 2022, 01:22 PM

চট্টগ্রম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কাস্টমস মোড়ে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় এক মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত খাদিজা বেগম (৩১) নগরীর একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন। তিনি বন্দর অফিসার্স কলোনির বাসিন্দা। বন্দর থানার উপ-পরিদর্শক অমিত কান্তি দে জানান, রাত সাড়ে ৮টার দিকে বন্দর ভবনের সামনে কাস্টমস মোড়ে একটি ট্রাক রিকশা আরোহী খাদিজাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/০০৫৭ ঘ.