২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে বালু আমদানিতে আগ্রহী মালদ্বীপ

বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে মানসম্মত বালু আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অবকাঠামোর নির্মাণকাজে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে মানসম্মত বালু আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। মঙ্গলবার সচিবালয়ে নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাত করার সময় ঢাকায় মালদ্বীপের হাই কমিশনার আহমদ সারীর তার দেশের এ আগ্রহের কথা জানান। মন্ত্রী এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শাজাহান খান বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার জন্য হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপায় এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৮৫০ ঘ.