ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সচিবালয়ে নিজ কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি গ্রেপ্তারের এই নির্দেশ দেওয়ার কথা জানান।
সাহারা খাতুন বলেন, "যে কোন ঘটনা তো ঘটতেই পারে। এতে কি করার আছে। ক্যামেরা হাতে যদি কয়েকজন অসাংবাদিক মন্ত্রণালয়ে এসে কোনো অঘটন ঘটায়, সেক্ষেত্রে কি করার আছে। পুলিশ আসতে তো সময় লাগে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।"
তিনি বলেন, "অনেকে বলছে ছাত্রলীগে শিবির ঢুকেছে। শিবির থাক আর যেই থাক ছাত্রলীগের নামে কেউ কিছু করলে ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তারে স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।"
পুলিশ হেফাজতে স
bdnews24