নারায়ণগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ ১৬ যাত্রীর মধ্যে সাতজনের লাশ উদ্ধার হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুরে পৌনে ১২টা পর্যন্ত একটি শিশু, একজন মহিলা ও পাঁচজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ২-৩ মাইল দূরে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় লাশগুলো ভেসে ওঠে।
নিহতেরা হলেন- শ্যামল (২৫), নুর হোসেন (৪৫), মাহবুবুর রহমান (২৬), সেলিম (২৪), জুয়েল (১৮), মুকুল দাস (২৫)। আনুমানিক ২১ বছর বয়সী এক মহিলার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় প্রায় ২০০ যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ হয়ে যায়।
রোববার রাতের ওই দুর্ঘটনার পর সোমবার সারাদিনও কোনো লাশ উদ্ধার না হওয়ায় নিখোঁজদের স্বজন ও এলাকাবাসী দমকল, বিআইডবি
bdnews24