২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত

নোয়াখালীতে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জল ও বনদস্যু সর্দার হিসেবে পরিচিত বাশার বাহিনীর প্রধান বাশার নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

নোয়াখালী, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জল ও বনদস্যু সর্দার হিসেবে পরিচিত বাশার বাহিনীর প্রধান বাশার নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে হাতিয়ার ভূমিহীন বাজারের পাশে অবস্থিত বাশার মাঝির বাজারে এ ঘটনা ঘটে। নিহত বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বন উজাড়সহ ৩১টি মামলা রয়েছে। তার লাশ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশীদ হাজারী সুধারাম থানায় সাংবাদিকদের জানান, বাশার ডাকাত তার কয়েকজন সহযোগীকে নিয়ে বাশার মাঝি বাজারে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো