২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেখাও গুরু' ও 'ভয়াবহ' ছবির সেন্সর সনদ বাতিল

সেন্সরবিহীন 'অশ্লীল' দৃশ্য সংযোজন করে প্রদর্শনের অভিযোগে 'দেখাও গুরু' এবং 'ভয়াবহ' শীর্ষক পূর্ণদৈর্ঘ্য দুটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদপত্র স্থায়ীভাবে বাতিল করেছে সরকার ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্সরবিহীন 'অশ্লীল' দৃশ্য সংযোজন করে প্রদর্শনের অভিযোগে 'দেখাও গুরু' এবং 'ভয়াবহ' শীর্ষক পূর্ণদৈর্ঘ্য দুটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদপত্র স্থায়ীভাবে বাতিল করেছে সরকার । সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা বলা হয়। এতে বলা হয়, এ দুটি চলচ্চিত্র দেশের কোনো সিনেমা হলে প্রদর্শিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১৪৪ ঘ.