২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার ২ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সাভারে যুবলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 01:19 PM

সাভার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে যুবলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর উত্তরায় গ্রাম বাংলা হোটেলে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি সুটার গান উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার খেজুর বাগান এলাকার ইকবাল হোসেন (২৩) ও নারায়ণগঞ্জের তারাইলের নূর আলম (২৪)। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খেজুর বাগান এলাকায় গত ১১ মে যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষের আশুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মোহাম্মদ ইলটুলিস সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অস্ত্র মামলায় উত্তরা থানায় সোর্পদ করা হয়েছে। এএসপি বলেন, অস্ত্র মামলায় ইকবাল ও নূরকে উত্তরা থানায় সোর্পদ করা হলেও হত্যা মামলার আসামি হিসেবে আশুলিয়া থানার পুলিশ তাদের হেফাজতে নিতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৪২ ঘ.